চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় তিন বন্ধু নিহত

প্রকাশ: ২০১৯-০৫-২৫ ২৩:৩৩:৪৮ || আপডেট: ২০১৯-০৫-২৫ ২৩:৩৩:৪৮

মিরসরাই প্রতিনিধি :::

মিরসরাই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা ব্যক্তিরা হলেন, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার নাগাদ পৌর সদরের ইউটার্ণ এলাকায় দুর্ঘটনার শিকার হয় তিনজন মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত তারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) দিনেশ দাশ তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতদের উদ্ধার করেছে। তবে ধারণা করা হচ্ছে নিহত দুইজনের বাড়ি স্থানীয় বড়তাকিয়া এলাকায় এবং নিহত রিফাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার। রিফাত বড়তাকিয়ার তানজিনা মোটর এন্ড সার্ভিসিং সেন্টারের মেকানিক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *