এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৫ ২২:০৩:৪৪ || আপডেট: ২০১৯-০৫-২৫ ২২:০৬:২১
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই জনকল্যান সমিতি কুয়েত’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) মাহফিলে সংগঠনের সভাপতি হাজ্বী আবুল হাশেম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জনাব আনোয়ার সাদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর আজাদ, শেখ আনোয়ার পাশা।আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, ইউসুফ,হানিফ, আনোয়ার হোসেন ,ইকবাল হোসেন, সেলিম উদ্দিন , কেফায়েত হোসেন, নাজমুল হোসেন রাজু, কাজী সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে। বক্তারা সবাই সংগঠনের উত্তরোত্তর অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।