চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায়  দক্ষিন জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি খোরশেদ আলম খোকনের রোগমুক্তি লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৫-২৫ ১৭:২২:৩০ || আপডেট: ২০১৯-০৫-২৫ ১৭:২২:৩০

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি খোরশেদ আলম খোকনের রোগমুক্তি লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে (শনিবার) সন্ধ্যায় মোস্তফা সিটি প্রাঙ্গনে লোহাগাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।

উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোঃ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলাল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সাধারণ সম্পাদক জামিল উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন,যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু,সালাহ উদ্দিন মেম্বার, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন,সমাজ কল্যান সম্পাদক মোঃ ইসমাইল,দক্ষিন জেলা সেচ্ছা সেবক লীগের সদস্য আব্দু সাত্তার,যুবলীগ নেতা ইউছুপ কবিরসহ আরো অনেকে।

দোয়া ও ইফতার মাহফিলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি খোরশেদ আলম খোকনের রোগমুক্তির জন্য মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *