চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

নোয়াপাড়ায় হক কমিটির ঈদবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:৩৬:৩১ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:৩৬:৩১

প্রদীপ শীল, রাউজান : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল ২৫ মে শনিবার নোয়াপাড়ার কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনু্ষ্ঠিত হয়। আয়োজিত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল।

সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন ও ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ ( ম: জি : আ:), মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ শফিউল আলম, প্রচার সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, পূর্ব কচুখাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ।

এতে অতিথি ও অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন মাওলানা আমির হোসেন, শাহজাদা সালেহ আহমদ, মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক আবুল কালাম, মোহাম্মদ নুরুল আবছার, নুরুল আজিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, জহির আহমদ, হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, লোকমান হোসেন, মোহাম্মদ ফারুক,মাওলানা আবদুল মান্নান, ফজলুল করিম, মকবুল আহমদ বাদল, মোহাম্মদ নাছের, নাঈম উদ্দিন, শায়ের আহাদুল ইসলাম সাজিদ, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *