চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার ভ্রাম্যমান আদালতের অভিযান : মুদির দোকান ও মাংসের দোকানে জরিমানা

প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:১২:১০ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:১২:১০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন দোকানকে মূল্য তালিকা না টাঙানো ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে জরিমানা করেছে।

জানা যায়, গতকাল বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. হাবিবুল হাসান পৌর সদরের থানা হাটের মাংসের দোকান ও শাহ আমির রেস্টুরেন্ট এবং গিয়াস এন্ড ব্রাদার্সে অভিযান পরিচালনা করেন। এসময় মাংসের দোকান ও মুদির দোকানে মূল্য তালিকা না টাঙানো এবং শাহ আমির রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *