চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:২৫:৫৩ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:২৫:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আ.লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মেম্বার নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ।
এতে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, বর্তমান জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দু:স্থ মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আগামীতেও এ সরকারের ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। পাশাপাশি তিনি পটিয়ার দু:স্থ মানুষের তাৎক্ষণিক সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিশেষ কল্যাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *