আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:২৮:২৩ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:২৮:২৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের পশ্চিম গোবিন্দারখীল ফোরকানিয়া মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নতুন ভবনের উদ্বোধন করেন আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জানশীন ও পশ্চিম গোবিন্দারখীল জামে মসজিদের খতিব হজরতুল আল্লামা শাহসূফি ফরিদুল আবছার শাহ আল আমিরী।
সভাপতিত্ব করেন পশ্চিম গোবিন্দারখীল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সামশুদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক আবুল মনছুরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গোবিন্দারখীল সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আবুল কাসেম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছৈয়দ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন, অধ্যক্ষ আলা উদ্দিন আল কাদেরী, মৌলানা মোরশেদুল আলম কাদেরী, আবুল হৌসাইন, নুরুল আলম, রওশনগীর আমিরী, নুরুল আলম, আমান উল্লাহ আমিরী, কামাল উদ্দিন, সাইয়েদ আলী, শাহজাগান আলী, শহীদুল ইসলাম হৃদয়, সাইফুল আলম নয়ন, লোকমান মো. রুবেল প্রমুখ।