আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:৩১:১৬ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:৩৩:১৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদরের ফাইভ স্টার ক্লাবের উদ্যোগ চাল বিতরণ ও ইফতার মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। ফাইভ স্টার ক্লাবের সভাপতি এমএনএ নাছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, সংরক্ষিত ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, পটিয়া ডায়াবেটিক সমিতির পরিচালক আলহাজ্ব মঞ্জুরুল আলম, আলহাজ্ব চৌধুরী মাহবুবুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম তালুকদার, মুহাম্মদ আলী বাবুল, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, চিকিৎসক দিবাকর বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ছৈয়দ তালুকদার, মঞ্জুরুল আলম, মফিজুর রহমান, জহিরুল হক তালুকদার, খায়রুল ইসলাম, মাহবুবুল আলম, আবদুল মোতালেব রফিক, কামাল উদ্দিন মাষ্টার, মফিজুর রহমান, শাহেদ চৌধুরী সুমন, মহিউদ্দিন ফারুক টিংকু প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার একটি গরিব বান্ধব সরকার। এ সরকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নানান পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। বলতে গেলে এ সরকারের আমলে প্রতিটি দিনই যেন পরিবর্তনের দিন। এ পরিবর্তন সাধারণ মানুষের ভাগ্য ও দেশের সামগ্রিক উন্নয়নের পরিবর্তন। তিনি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার ফলেই এ অভাবনীয় পরিবর্তন সাধিত হচ্ছে বলে অভিমত প্রকাশ করে বলেন, সরকারের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে বাংলাদেশ বিশ্বে একটি মডেল উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি পটিয়া ডায়াবেটিক হাসপাতালকে একটি বিশেষায়িত ১২ তলা বিশিষ্ট হাসপাতালে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আগামী ৩ বছরের মধ্যেই সকলের সদিচ্ছা থাকলে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।