চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ভূজপুরে চার লাখ টাকার চোরাই কাঠসহ আটক – ১

প্রকাশ: ২০১৯-০৫-২৬ ০১:১৮:১৫ || আপডেট: ২০১৯-০৫-২৬ ০১:১৮:১৫

 রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি চোরাই সেগুন কাঠসহ আবুল বশর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ২৩ মে রাত ১১ টার দিকে পুলিশ এ অভিযান চালায়। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ট্রাকটির চালক বলে জানা গেছে। আটককৃত চোরাই সেগুন কাঠের মূল্য প্রায় চার লক্ষ টাকা তবে কাঠের মালিক শিপনকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, ১৫৭৪ নম্বর ট্রাকে করে বিশেষ কায়দায় ত্রিপল দিয়ে ঢেকে চোরাই সেগুন কাঠগুলো পাচার করা হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ভূজপুর থানা পুলিশ ফটিকছড়ির ভুজপুর এলাকা থেকে কাঠভর্তি ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এসময় কাটের মালিক শিপন পালিয়ে গেলেও ট্রাকের চালক আবুল বশরকে আটক করা হয়। ফটিকছড়িতে সরকারী হাজার হাজার একর বাগান রয়েছে।

বন বিভাগের কর্মকর্তাকরা রহস্যজনকভাবে নীরব ভূমিকায়। ফটিকছড়ি থেকে প্রতি রাতে পাচার হচ্ছে অবৈধভাবে কোটি কোটি টাকার কাঠ। এসব চোরাই কাঠ পাচারকারীরা পার্বত্য এলাকা হতে কাঠ ফটিকছড়িতে মজুদ করে নারায়নহাট রেঞ্জের টিপি ব্যবহার করে এ ভাবে কাঠ পাচার করে আসছে। এদিক নারায়নহাট রেঞ্জের যোগসাজসে উপজেলার নারায়নহাট বাজার থেকে পশ্চিম দিকে সড়ক দিয়ে মিরেশ্বরাই সাথে সংযোগ সড়ক, ফেনী-হেঁয়াকো সড়ক এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক দিয়ে প্রতিরাতে পাচার হচ্ছে সরকারী বাগানের কাঠ। সূত্র আরো জানায় কাঠ উত্তর ফটিকছড়ি থেকে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য পথে পথে লাইন খরচ দেয়া এবং বন বিভাগের কর্মকর্তাদের প্রতিমাসে ও গাঢ়ি প্রতি মাসোহারার মাধ্যমে এই কাঠ পাচার হচ্ছে বলে সূত্রের দাবী।

এ বিষয়ে কাঠের মালিক মোঃ শিপন এর সাথে মুঠোফোনে কথা হলে কাঠেন বিষয়টি স্বীকার বলেন, এ কাঠ তার, কাঠ গুলো কোন এলাকা থেকে কোন এলাকায় নিয়ে যাচ্ছেন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেনি এবং তিনি আরো বলেন এই বিষয়ে সাংবাদিকরাও জানেন। এ বিষয়ে ফটিকছড়ি ভুজপুর নারায়হাট রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্ত এর সাথে মোবাইলে কথা হলে কাঠের গাড়ি আটকের বিষয়টি অবগত নয় বলে বলেন। তবে তার নিয়ন্ত্রনাধীন এলাকা দিয়ে প্রতিনিয়ত কাঠ পাচার হলে ও তিনি নিরবতা পালন করছেন। ভুজপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতে কাঠসহ আটক হওয়া ট্রাক ড্রাইভার আবুল বশর সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে মামলা করা হয়েছে। কাঠ আদালতের মাধ্যমে বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা( উত্তর) বখতিয়ার সিদ্দিক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ বিষয়ে অবগত নয় বলেন এবং বিষয়টি তদারকি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *