প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৭ ০২:৩০:৩৯ || আপডেট: ২০১৯-০৫-২৭ ০২:৩০:৩৯
প্রদীপ শীল, রাউজান: রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন তরিকতের নামে মুনিরিয়া তবলীগ কমিটি জঙ্গি কার্যক্রম চালিয়ে মানুষ হত্যার মিশনে নেমেছে। তিনি বলেন আওয়ামীলীগ সরকার আমলে কোন জঙ্গি সংগঠনে স্থান হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গীবাদ নির্মূলে বন্ধপরিকর। স্বাধীনতার স্বপক্ষের শক্তি চট্টগ্রামে আজ ঐক্যবদ্ধ। শপথ নিলাম পূর্ণভূমি চট্টগ্রামের মাটিতে জঙ্গি মুনিরিয়ার স্থান আর হবে না। প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, আলেম ওলামা ও সাধারণ মানুষের উপর অনের হত্যা নির্যাতন করেছে জামাত শিবিরের দোাষর মুনিরিয়া তবলীগ কমিটি।
আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধার উপর হামলা করে তার রক্ষা পাবে মনে করেছিল। আজ সাধারণ মানুষ এক হয়েছে। আর কোন মানুষের উপর হামলা হলে, তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বিল্পবী ও পীর আওলিয়ার জম্মভূমি রাউজানে জঙ্গীবাদের কোন স্থান নেই। চিরতরে নির্মূল হবে মুনিরিয়া। ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি আলহাজ্ব আবদুল সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপক দত্ত, আওয়ামীলীগ নেতা আজম খান, অংশি বড়ুয়া, যুবলীগ নেতা আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, আনোয়ার হোসেন, মোহাম্মদ মাসুদ, জসিম উদ্দিন মুন্না প্রমূখ।