চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক উপজাতী নিহত

প্রকাশ: ২০১৯-০৫-২৭ ০২:২৮:৪৩ || আপডেট: ২০১৯-০৫-২৭ ০২:২৮:৪৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ পার্বত্য বান্দবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মাছাউ মার্মা (৫২) নামে এক উপজাতী ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (২৬ মে) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার মৃত হ্লারী মার্মার পুত্র। খবর পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম খাইরুল আলম রবিন ঘটনাস্থল থেকে নিহত মাছাউ মার্মার লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা জানান, রবিবার ভোর রাতে প্রতিদিনের ন্যায় নিজ খামার বাড়ীতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিন পাশের বিলের মাঝখানে বন্য হাতির আক্রমনের শিকার হয়।

এদিন সকালে স্থানীয়রা মাছাউ মার্মার লাশ দেখতে পেয়ে তার আত্বীয়-স্বজনদের খবর দেয়। নিহত মাছাউ মার্মার দেহের আশপাশে বন্য হাতির পায়ের চিহ্ন ও পায়খানা দেখে লোকজন ধারনা করেন তিনি বন্যা হাতির আক্রমনের নিহত হন। এলাকাবাসী জানান, ঐ পথে বন্য হাতির নিয়মিত যাতায়াত করে। নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মাছাউ মার্মার লাশ উদ্ধার করেন। এর পরে আত্বীয়-স্বজনের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *