চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় ছাত্রলীগ নেতা সোহেলকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ২২:৫৪:৪১ || আপডেট: ২০১৯-০৫-২৮ ২২:৫৪:৪১

মিজবাউল হক , চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় আনাচ ইব্রাহীম হত্যাকা-ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে একটি বিশেষ মহলের ইন্ধনে ষড়যন্ত্রমুলক হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ওই ছাত্রলীগ নেতাকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ২৮ মে মঙ্গলবার বিকেল তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতশত মানুষ। পরে চকরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সোহেল রানার মা রোকেয়া বেগম তাঁর ছেলেকে অন্যায়ভাবে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেন।

ছাত্রলীগ নেতা সোহেল রানা মা রোকেয়া বেগম লিখিত বক্তব্যে দাবী করেন, ‘আমার বড় ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সোহেল চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। সে রাজনীতি করার সুবাধে রাজনৈতিকভাবে কিছু নেতার বিরোধের জেরে তাকে মামলায় জড়ানোর হয়েছে। সোহেল এ হত্যাকান্ডের সাথে কোনভাবেই জড়িত নয়। কিছু কুচক্রীমহলের ইন্দনে নিহত আনাচের পরিবার আমার ছেলেকে মামলায় জড়িয়েছে।

রোকেয়া বেগম আরো বলেন, ‘আমিও আনাচ হত্যার সুষ্টু বিচার চাই। তবে নিরাপরাধী কেউ যেন হয়রানীর শিকার না হয়। ঘটনার সময় আমার ছেলে সোহেল রানা ঘটনাস্থলে ছিলনা। প্রশাসনের কাছে অনুরোধ, এ ব্যাপারে সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে সরাসরি যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানান তিনি। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *