চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ ও আ’লীগ’র উন্নয়ন সমন্বয় সভা

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ০১:২৮:৪৮ || আপডেট: ২০১৯-০৫-২৮ ০১:২৮:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক উন্নয়ন সমন্বয় সভা গতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপের উন্নয়ন সমন্বয়কারী ও জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী।

বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, নেপাল কান্তি মজুমদার, নুরুল আবছার, অজিত ঘোষ, অজয় চক্রবর্ত্তী, যাদব সর্দ্দার, আনোয়ার হোসেন, বিপ্লব চক্রবর্ত্তী রিগ্যান, অসীম দে, মো. সাদ্দাম, নুরুল কবির শিবলু, রণধীর দে, অনিক দে যীশু, সুমন দে, ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ডেঙ্গাপাড়া ৯নং ওয়ার্ড সভাপতি নুরুচ্ছফা, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইউপি সদস্য আহমদ নুর সাগর, ৮নং ওয়ার্ড সভাপতি আসলাম মেম্বার, সাধারণ সম্পাদক একরাম মেম্বার, ৭নং ওয়ার্ড সভাপতি আশুতোষ দাশ, সাধারণ সম্পাদক মিন্টু ঘোষ, ইউপি সদস্য কামাল উদ্দিন (ভুলু), দক্ষিণ ভূর্ষি ৬নং ওয়ার্ড সভাপতি চন্দ্রনাথ দে (চাঁদু) মেম্বার, সাধারণ সম্পাদক অজিত কুমার দে, ৫নং ওয়ার্ড সভাপতি বিকাশ দে বাবু, সাধারণ সম্পাদক সুমন দে, ইউপি সদস্য অজিত দেবনাথ, ৪নং ওয়ার্ড সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কাঞ্চন সেন, ইউপি সদস্য মাহবুবুল হোসেন, খানমোহনা ১নং ওয়ার্ড সভাপতি মেম্বার মো. জায়েদুল হক জাহেদ, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন নুরু, ২নং ওয়ার্ড সভাপতি মো. ছৈয়দ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমন্বয়কারী মো. মনজুর ইসলাম, ইউপি সদস্য মো. শাহ আলম, ৩নং ওয়ার্ড সভাপতি সনজিব দত্ত খোকন, সাধারণ সম্পাদ নজরুল ইসলাম, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, ৪,৫,৬নং ওয়ার্ড রুপনা চৌধুরী, ৭,৮,৯নং ওয়ার্ড জোস্না হারুন, ১,২,৩নং ওয়ার্ড জোস্না বেগম প্রমুখ।

এতে প্রধান অতিথি বিজন চক্রবর্ত্তী বলেন, পটিয়ায় বিগত ১১ বছরে মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুলী যে উন্নয়ন করেছেন তা সারা বাংলাদেশে উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। যা অব্যাহত রাখার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *