চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন ইউএনও হাবিবুল হাসান

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ০১:২৩:৩৫ || আপডেট: ২০১৯-০৫-২৮ ০১:২৩:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, পটিয়া খাদ্য গুদামের অধীনে ১৩২ মে.টন ধান ও ৯৫৭ মে:টন চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। আজ (সোমবার) উপজলার বড়লিয়া ইউনিয়নের কর্ত্তালা গ্রামে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন ইউএনও হাবিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাব উদ্দীন, রিংকি বড়ুয়া, খাদ্য গুদাম কর্মকর্তা আবদুল খালেক, মেম্বার ফেরদৌস বেগম, নুরুল কবির বালি প্রমুখ। এতে কৃষি বিভাগের তালিকা ভুক্ত কৃষকদের কাছ থেকে ৩ টন করে ধান সংগ্রহ করা হচ্ছে বলে খাদ্য নিয়ন্ত্রক জানান।

এ সংগ্রহ অভিযান আগামী ১লা আগষ্ট পর্যন্ত চলবে বলে কৃষি বিভাগ জানাই। স্থানীয় কৃষক ফরিদ আহমদ বলেন আমি ৪ কানি জমিতে চাষ করেছি এতে ৪শ আড়ি ধান পেয়েছি। কিন্তু তার খরচ মত মূল্য না পাওয়ায় মারাত্বক ক্ষতির মুখে পড়ি। বর্তমানে সরকার আমাদের কাছ থেকে বাজার দর থেকে প্রায় ৫০০ টাকা বেশি দিয়ে ধান কিনে নেওয়ায় আমরা এখন অনেকটাই মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। অন্যথায় আমাদেরকে না খেয়ে মরত হত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান গ্রামে প্রতি মন ধান বিক্রয় হচ্ছে ৬০০ টাকা আর সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ১০৪০ টাকা দরে। এতে কৃষকরা লাভবান হচ্ছে। বর্তমানে অনেক কৃষক তাদের উৎপাদিত ধান ও চাল খাদ্য বিভাগকে সরকারি মূল্যে প্রদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *