আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৮ ০১:৩০:৪৩ || আপডেট: ২০১৯-০৫-২৮ ০১:৩০:৪৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ফাস্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পটিয়া শাখার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মাহমুদ উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। প্রধান আলোচক ছিলেন পিয়েরকূল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা মো. ইউনুচ আলী, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্যাংকের এফএ ভিপি এন্ড ম্যানেজার অপারেশন্স এর মো. সাইফুদ্দিন খালেদ।
এতে প্রধান অতিথি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, রমজান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি মাস। এ মাসের বরকত ও ফযিলত হাজার মাসের চেয়েও উত্তম। তাই এ মাসে আল্লাহর নির্দেশনা মতে সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ফযিলতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে।