আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৮ ০১:২৬:০৯ || আপডেট: ২০১৯-০৫-২৮ ০১:২৬:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বিএসটিআই এর অনুমোদনবিহীন মোম পানি তৈরি করে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৩২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
জানা যায়, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় বিসিক শিল্প নগরী এলাকায় মোম পানির বোতল ভর্তি করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মোম পানি তৈরির কারখানা থেকে নাজিম উদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করে এবং বিএসটিআই এর অনুমোদন বিহীন পানির তৈরির দায়ে ভোক্তা অধিকার আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩২ হাজার টাকা জরিমানা করেন বলে ভ্রাম্যমান আদালতের বিচারক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান।
এছাড়াও তিনি মুন্সেফ বাজার এলাকায় অপরিচ্ছন্ন এলাকায় মুরগী বিক্রির দায়ে সেলিম পোল্ট্রি সেল্স সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করেন।