চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার অভিষেক ও ইফতার অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ১৯:৫৩:১৭ || আপডেট: ২০১৯-০৫-২৮ ১৯:৫৩:১৭

মিরসরাই প্রতিনিধি : ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার অভিষেক ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ মে) বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠান ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দীন খানের সভাপতিত্বে এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার ম্যানেজার শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহীমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু নাছের, আবু আহসান, যুগ্ন সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাহফুজুল আলম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী মারুফ আহম্মেদ, গাইনী বিশেষজ্ঞ ডা. শিফা প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবির ক্যাপসনঃ ব্যাংকার্স ক্লাব অব মিরসরাই উপজেলার অভিষেক ও ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *