প্রকাশ: ২০১৯-০৫-২৮ ২০:১১:১২ || আপডেট: ২০১৯-০৫-২৮ ২০:১১:১২
রাঙ্গুনিয়া, প্রতিনিধি : চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোমরা জিয়া নগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা যুবদল। আজ মঙ্গলবার (২৮ মে ) সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আবদুল শুক্কুর। যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করে প্রধান অতিথির বক্তব্যে এস এ মুরাদ চৌধুরী বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার সততা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের সকল শ্রেনীর মানুষের হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা ও সম্মানের আসনে ছিলেন, আছেন এবং থাকবেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন , শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন , সহ প্রচার সম্পাদক মোঃ শাহজান, সহকৃষি বিষয়ক সম্পাদক আবদুল সাত্তার, জেলা যুবদলের সদস্য বাবুল আলম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এস এম লোকমান, উপজেলা যুবদল নেতা ইসমাইল, রাসেল চৌধুরী, মো. বখতেয়ার, নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মহসিন, ছাত্রদল নেতা মো.ইমরান, মো. মন্জু প্রমুখ।