চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সাংবাদিকগণ ঐক্যবদ্ধ থাকলে দেশ সৃমদ্ধ হবে -পটিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলে হুইপ সামশুল হক

প্রকাশ: ২০১৯-০৫-২৮ ০১:১৮:৪০ || আপডেট: ২০১৯-০৫-২৮ ০১:১৮:৪০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি’র প্রচেষ্টায় পটিয়া প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের মধ্যে দীর্ঘদিনের ভুল বুুঝাবুঝির অবসান হয়েছে। এতে প্রেস ক্লাবের উন্নয়নে তারা গঠনতন্ত্র মেনে এক সাথে কাজ করার জন্য হুইপের আহবানে সাড়া দিলে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। এসময় হুইপ প্রেস ক্লাবের ভবন নির্মাণের জন্য তার তহবিল থেকে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে বলেন সাংবাদিকগণ হচ্ছেন জাতির বিবেক, তাদের মধ্যে বিভাজন হলে জাতি প্রকৃত তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হয়। তাই দেশ ও জাতির স্বার্থে ছোট খাট বিভেদ ভূলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির সামনে নজির স্থাপন করতে হবে। এছাড়াও তিনি বলেন সরকার এদেশে যেভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে তা বিশ্বব্যাপী রোল মডেলে পরিণত হয়েছে।

এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আজ দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। যা জনগণের সামনে বস্তুনিষ্ঠতার মাধ্যমে তুলে ধরে সাংবাদিকদেরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি গতকাল (রবিবার) পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে গাজী কনভেনশন হলে আয়োজিত মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির উপরোক্ত কথা গুলো বলেন।

ইফতার মাহফিল উদযাপনের পরিষদের আহবায়ক ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রােেখন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আাবদুল হাকিম রানা, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক এম,পি চেমন আরা তৈয়ব, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসার আবু জাফর চৌধুরী, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সামশুল আলম মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, পটিয়া আদালতের পিপি বদিউল আলম, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার মো: মহিউদ্দীন, উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর আলম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপুু সুলতান চৌধুরী, আওয়ামীলীগ নেতা মুুজিবুল হক চৌধুরী নবাব, ইন্দ্র্রপোল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, ইসলামী ফ্রন্টে কেন্দ্রীয় নেতা সোলায়মান চৌধুরী, অধ্যাপক অজিত মিত্র, পুঁথি গবেষক ইসহাক চৌধুরী, ডাঃ হাসান শহীদুল আলম, তথ্য কর্মকর্তা, কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া, আবদুল খালেক চেয়ারম্যান, কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন সানু, টিআইবি’র সভাপতি এডভোকেট কবি শেখর নাথ পিন্টু, এডভোকেট খুরশীদ আলম, প্রেস ক্লাবের সাবেক সদস্য নুরুল আবছার, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহেরুল কাদের, মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুুক্তিযোদ্ধা যুগল সরকার, নজরুল ইসলাম সাদা, শ্রমিক লীগের ইউসুফ নবী টিপু, শিক্ষক নেতা মাষ্টার শ্যামল দে, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক ভগীরথ দাশ, ব্যবসায়ী নেতা আবুল মনসুর, জাফর আহমদ বুুলু, পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, দক্ষিণ জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দীন পারভেজ, যুুবলীগনেতা আবু ছালেহ্ মোহাম্মদ শাহরিয়ার শাহরু, পটিয়া হিন্দুু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব দাশ, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিংকী দেব সহ বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুুল কাশেম নূরী আল কাদেরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *