চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ৯ দোকানিকে জরিমানা

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:২৪:০০ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:২৪:০০

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ৯দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা,বিএসটিআই অনুমোদন না থাকা,মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে ৯ দোকানিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য বাজারে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *