চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:২১:৪১ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:২১:৪১

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল গত সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ভূমিমন্ত্রীর সহকারি একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।

বিশেষ অতিথি ছিলেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী,এসি-ল্যান্ড সাইদুজ্জামান চৌধুরী,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল,আলমগীর আজাদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি নুরুল আবছার তালুকদার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক,যুগ্ম সম্পাদক খালেদ মনসুর,রফিক আহমদ খান,সাংবাদিক ইমরান এমি,সুমন শাহ,ডিএইচ মনসুর,জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *