চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

ঈদ বাজার : পোশাকের সঙ্গে মানানসই জুতা খুঁজছেন বেশির ভাগ ক্রেতাই

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০১:১৩:২২ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০১:১৩:২২

আলাউদ্দিন, বীর কন্ঠ :

ঈদে নতুন পোশাক কেনার পাশাপাশি জুতার দোকানে ভিড় করছেন ক্রেতারা। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতেও জমে উঠেছে জুতার বেচাকেনা।

লোহাগাড়ার বটতলী  বিভিন্ন মার্কেটি ঘুরে দেখা যায়, বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মানানসই জুতা খুঁজছেন। মেয়েরা পোশাকের নকশা ও রঙের সঙ্গে মিলিয়ে স্যান্ডেল ও জুতা পছন্দ করছেন। এছাড়া দুই ফিতার স্যান্ডেলও চলছে বেশ।  লোহাগাড়ার কর্ণফুলি সিটির Rx সুজে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা।  ব্র্যান্ডের ক্ষেত্রে মেয়েদের জুতা বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকায়।

নন-ব্র্যান্ডের দোকানে মেয়েদের দেশে তৈরি জুতা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৮০০ টাকায়। আর বিদেশি জুতা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ৩০০০ টাকায়।  স্যান্ডেলের ক্ষেত্রে ব্র্যান্ডের দিকেই বেশি ঝোঁক দেখা গেল তরুণদের। বিভিন্ন জুতার দোকান ঘুরে ছেলেদের স্যান্ডেল ও জুতার দাম একটু বেশিই দেখা গেল।

কর্ণফুলি সিটির Rx সুজে মালিক আবু তালেব রুবেল জানান, মেয়েশিশুদের ক্ষেত্রে ব্যালেরিনা শু বেশি বিক্রি হচ্ছে আর ছেলেশিশুদের ক্ষেত্রে বেল্টযুক্ত স্যান্ডেল। শিশুদের জুতা ও স্যান্ডেলের দাম ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *