আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-২৯ ২১:২৭:৫০ || আপডেট: ২০১৯-০৫-২৯ ২১:২৭:৫০
আলাউদ্দিন:
লোহাগাড়ায় দুই ব্যাবসা প্রতিষ্ঠিানকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (২৯ মে) সকালে উপজেলার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন স্যানেটরি ইন্সপেক্টর শের আলী ও নাজির সমির চৌধুরীসহ প্রমূখ।
জানা যায়, ভোক্তা অধিকার আইনে কর্ণফুলি সিটি শপিং সেন্টারে ম্যানেজ পার্কে ৫ হাজার টাকা ও ষ্টার সুপার মার্কেটের মোহাম্মদিয়া শপিংকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয় ।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, ক্রেতাদের ঠকানোর অভিযোগে ২ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়। তিনি আরো বলেন, কোন ক্রেতা যদি পণ্য ক্রয় করে ঠকিয়েছে মনে করে অভিযোগ করেন সাথে সাথে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।