আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:১৬:৫০ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:১৬:৫০
চট্টগ্রামে একটি কার্ভাডভ্যান একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আলাউদ্দিন (৩২) ও মুহাম্মদ শফিউল্লাহ (৬০) ও আহতরা জসিম উদ্দিন (৩৫), হাবীব (৩২) ও ইউনুছ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কার্ভাডভ্যান বিশ্বকলোনীর দিকে যাবার জন্য সিডিএ এক নম্বর এলাকায় মোড় নিতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় আটোরিকশার চালক ও কয়েকজন যাত্রী এবং পথচারীসহ মোট ছয় জন আহত হয়। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে চালক ও অপর একজন মারা যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আমীর হোসেন জানান, রাতে সিটি গেইট এলাকায় দুর্ঘটনায় আহত ছয় জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেছেন। আহত অপর চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিন জন শঙ্কামুক্ত আছে। পুলিশ কাভার্ড ভ্যান আটক এবং চালককে গ্রেফতার করেছে।