চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:০৮:৫১ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:০৮:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বিআরটিসি বাস ও মিনি বাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ মে) রাত আট টার দিকে শান্তির হাটের পরে থানা মহিরা এলাকায় পটিয়ার দিক থেকে আসা মিনি বাস ও বিপরীত দিক অর্থাৎ শহরের দিকে যাওয়া বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মিনিবাসের যাত্রী শামসুল আলম ঘটনাস্থলে নিহত হয় বলে জানা যায়।

নিহতের বাড়ী উপজেলার হরিনখাইন গ্রামের মৃত চন্নু মিয়ার পুত্র বলে জানা গেছে। পটিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসময় আরো ৫ জন আহত হয়েছেন। আহতরা তেমন বেশি গুরত্বর না হওয়ায় স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *