চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ৩১’মে (শুক্রবার) হযরত সোলায়মান শাহ (র:)’র বার্ষিক ওরশ শরীফ

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:০৬:৩৩ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:০৬:৩৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড তালতলা চৌকিস্থ দরবারে নুরে আমির এর উদ্যোগে আমিরুল আউলিয়া হযরত মওলানা সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (ক:) এর বড় শাহজাদা খলিফায়ে আযম, গাউছুজ্জমান মোর্শেদেনা হযরত মৌলানা সৈয়দ সোলায়মান শাহ্ (ক:) ও এর ৬৫ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৭ই জৈষ্ট্য, ৩১ মে শুক্রবার তালতলাচৌকিস্থ দরবারে নুরে আমির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে ওরশ শরীফ উপলক্ষে কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে যোহর খতমে কোরআন, বাদে আছর খতমে গাউছিয়া, মিলাদ ও ইফতার মাহফিল, বাদে এ’শা ও তারাবী নামাজের পর কাওয়ালী, ছেমা ও আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ। এ উপলক্ষে আয়োজিত মাহফিলে আমির ভান্ডার শরীফের সাজ্জাদানশীনগণ সহ বিভিন্ন দরবারের আওলাদেকেরামগণ উপস্থিত থাকবেন। এতে গাউছে আমির ভান্ডারীর সকল আশেক ভক্তদের উপস্থিত থাকার জন্য দরবারে নূরে আমিরের পক্ষে অধ্যাপক এসএম রওশনগীর আমিরী ও এন্তেজামিয়া ওরশ কমিটির পক্ষে সেক্রেটারী আবুল মনছুর বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *