চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মু’মিন মুসলমান হতে হবে : পটিয়া আমির ভান্ডারে -ইদ্রিস মিয়া

প্রকাশ: ২০১৯-০৫-২৯ ০২:১১:১৪ || আপডেট: ২০১৯-০৫-২৯ ০২:১১:১৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আমির ভান্ডারে আনজুমানে আশেকানে শাহ হাছনাত মওলা ফখরুদ্দিন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে ছদারত করেন দরবারের অন্যতম সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ফখরুদ্দিন শাহ আল আমিরী (ম.জি.আ.)। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া। বক্তব্য রাখেন শাহজাদা মুশকিল কোশা আমিরী, মনজরুল আলম আমিরী প্রমুখ। এতে আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, পবিত্র রমজান মাসে আল্লাহর রাব্বুল আলামীন সমগ্র মুসলিম জাহানে রহমত নাযিল করেন।

এ মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছিল। এ মাসের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহর রাব্বুল আলামীন তার বান্দাদের সব ভাল কাজের পুরস্কার দিয়ে থাকেন। কিন্তু রমজান মাসে তিনি নিজের হাতেই সবচেয়ে উত্তম উপহার দিবেন রোজাদারদের। তাই রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সকলকে উত্তম জীবন প্রতিষ্ঠা করার জন্য শপথ নিতে হবে। পরে এতে মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ ফখরুদ্দিন শাহ আল আমিরী (ম.জি.আ.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *