মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-৩০ ১৯:৩৭:২৪ || আপডেট: ২০১৯-০৫-৩০ ১৯:৩৭:২৪
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে অস্ত্র-তাজা গুলিসহ ৩ রোহিঙ্গা যুবক এবং ১ সিএনজি চালক কে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ৩ টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরীর নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনসহ একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ইউনিয়নের কচুবনিয়া হয়ে আজুখাইয়া মুখী একটি সিএনজি গাড়ীতে তল্লাশী চালায়। এসময় সিএনজিতে থাকা ৩ রোহিঙ্গা যাত্রীকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে গাড়ীতে অভিনব কায়দায় লুকানো দেশীয় তৈরী একটি একনলা লম্বা বন্দুক,২৪ টি তাজা কার্তুজ দেখিয়ে দেন। বড়ুয়া পাড়ার লক্ষীকান্ত মেম্বারের বাড়ি সংলগ্ন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার, সাথে তাদের আটক দেখানো হয়।
আটকৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭, ব্লক-এ-৬৪ এর আশ্রিত রোহিঙ্গা জাহেদ হোসেনের ছেলে মীর কাশিম (২৩), কুতুপালং ক্যাম্পের ব্লক আই- ১৪ এর মুসা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০)কুতুপালং ক্যাম্প-৩ এর কোরবান আলীর ছেলে নুরুল বশর (১৬) ও নোয়াখালী জেলার চর জব্বার থানার আদর্শ ইউনিয়নের সুবর্ণচর আদর্শ গ্রামের আবুল কালামের ছেলে,বর্তমানে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দা, মোঃইব্রাহিম( ৩৮)।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র এবং ধৃতদের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।