চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার হাইদগাঁওয়ে সরকার প্রদত্ত ভিজিএফ কার্ডের চাল বিতরণ

প্রকাশ: ২০১৯-০৫-৩০ ০০:১৪:১০ || আপডেট: ২০১৯-০৫-৩০ ০০:১৪:১০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাইদগাঁওয়ে সরকার প্রদত্ত ভিজিএফ কার্ডের চাল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচী উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মো. ইউনুচ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইদগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু, সহকারী প্রকৌশলী তছলিমা আকতার, ইউপি সদস্য রেখা দাশ, জসিম উদ্দিন, যুবলীগ নেতা আবদুল কাদের প্রমুখ।

এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, বর্তমান জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি গরিব বান্ধব সরকার হিসেবে গরিব ও দু:স্থ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি সরকারের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার জন্য সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *