আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-৩০ ০০:১২:৩৯ || আপডেট: ২০১৯-০৫-৩০ ০০:১২:৩৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ (রহ:) দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইদ্রিস চৌধুরীর শোক সভা মাদ্রাসা মিলনায়তনে গত ১৮ই রমজান জুমাবার প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, অন্যতম প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা সভাপতি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আজীবন দাতা আলহাজ্ব মনছুর আলম চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মজিক কোং, প্রধান আলোচক ছিলেন কাজী মুহাম্মদ আতিকুল্লাহ, বক্তব্য রাখেন নুরুল ইসলাম চৌধুরী, সামশুল আলম, আবু ছিদ্দিক, আবদুল মান্নান রানা, আলহাজ্ব এম.এ করিম চৌধুরী, আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, মাওলানা নুর মোহাম্মদ, আকতার হোসেন, মাওলানা নুরুল আবছার প্রমুখ। এতে প্রধান অতিথি শিল্পপতি আলহাজ্ব জামাল সাত্তার মিয়া বলেন, পবিত্র মাহে রমজান আল্লাহর রাব্বুল আলামীন মুসলিম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন।
এ মাসের এবাদত আল্লাহর কাছে হাজার বছরের ইবাদতের চেয়ে উত্তম। তাই এ মাসে যেভাবে মুসলমানরা শৃঙ্খলিত জীবনের প্রশিক্ষণ গ্রহণ করেন তা পুরো বছর লালন করলে পৃথিবীতে কোনো সংঘাত আর হানাহানি থাকবে না। সবাই মু’মিন মুসলমানে পরিণত হবে।