চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মুন্সিরঘাটা শাহলতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর ঈদ বোনাস বিতরন

প্রকাশ: ২০১৯-০৫-৩০ ০০:০৭:১১ || আপডেট: ২০১৯-০৫-৩০ ০০:০৭:১১

প্রদীপ শীল, রাউজান: রাউজান সদর মুন্সিরঘাটা শাহলতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে সমিতি সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরন করা হয়েছে। ২৯মে বুধবার সমিতির কার্যালয়ে সমিতিভুক্ত সদস্যদের বোনাস প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ। সাধারণ সম্পাদক শ্রমিক লীগ নেতা মোহাম্মদ মুবিনের পরিচালনায় অনুষ্ঠানে করেন প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন যুবলীগের যুগ্ন সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান, সমিতির উপদেষ্টা জাবেদ রহিম, উপদেষ্টা আবু ছালেক প্রমূখ।

প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজানের পর ধনী গরীব সবায় মিলে ঈদ উদযাপন করি। আল্লাহতালা ঈদকে সবার জন্য খুশি ও আনন্দময় হিসাব নিয়ামত দান করছে। বিশেষ অতিথি আহসান হাবিব বলেন সব শ্রেণী পেশা লোক এক সাথে মিলিত হওয়ার জন্য ঈদ এক অন্যোন্য দৃষ্টান্তরূপে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছে। জাবেদ রহিম বলেন, ত্যাগ ও সংযমের মাধ্যমে রোজা আমাদের ঈদের আনন্দ উপভোক করতে বলেছে আল্লাহতালা। আবু ছালেক বলেন অটোরিকশা চালক ভাইয়ের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে না। তারাও মানুষ। আমাদের লক্ষ্য সবার জন্য ঈদ হোন আনন্দঘন। সভাপতি আবদুল লতিফ বলেন, সমিতিভুক্ত সকল সদস্য মিলে আমরা একই পরিবারের সদস্য। আমাদের আগামীর পথ চলা হবে বৈষাম্যহীন ও মানবিক কল্যানে। আমারা এগিয়ে যাবো ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য মনে করে। ঐক্যবদ্ধ হবে আমাদের শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *