চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় কাল মারসা পরিবহনের কাউন্টার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০৫-৩১ ২৩:১৭:১১ || আপডেট: ২০১৯-০৫-৩১ ২৩:২০:০৭

আলাউদ্দিন:

লোহাগাড়া টু চট্টগ্রাম ও  চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহনের লোহাগাড়া কাউন্টার উদ্বোধন করা হবে। আগামীকাল ১জুন (শনিবার) দুপুরে দুপুর ১২টায় বটতলী মোটর ষ্টেশনের সিকদার টাওয়ারের সামনে কাউন্টার উদ্বোধন করবেন  চট্টগ্রাম-১৫ আসন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান মুঠোফোনে বিষটি নিশ্চিত করেছেন।

লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী প্রত্যাশা পূরণের লক্ষ্যে লোহাগাড়ায় মারসা পরিবহনের কাউন্টার স্থাপন করায় সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে ধন্যাবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *