চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:২১:১৩ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:২১:১৩

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাহফিলের আয়োজন করে সংগঠনটির রায়পুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন শরীফ। সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক মো. জমাল উদ্দীন,বটতলী শাহ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউল হক ও মো.শওকত। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো.ফরিদ, মহরম আলী সওদাগর,ইয়াছিন,মনু, সেলিম,আব্দুর রহিম, মুস্তাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *