জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:১৯:৩০ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:১৯:৩০
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের উদ্যোগে যাকাত আদায়ের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড়স্থ একটি সামাজিক কেন্দ্রে এ মাহফিল হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি কাজী মাওলানা বদরুজ্জমান নঈমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন।
উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা এস এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসেন,উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি নাছির উদ্দিন ছিদ্দিকী,সাবেক সহসভাপতি মাস্টার এয়াকুব আলী,সাবেক সাধারণ সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম,সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান,সহসভাপতি হাফেজ আবদুর রহিম,মাওলানা মনির আহমদ আনোয়ারী,সাধারণ সম্পাদক মাস্টার আবদুল হালিম,মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী ও নাজিম উদ্দিন প্রমুখ।