চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

“গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে” : রাঙ্গুনিয়ায় আইন শৃঙ্খলা সভায় ইউএনও

প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:১৪:১৯ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:১৪:১৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি : ঈদ যাত্রা নির্বিঘœ করতে সড়কে শৃঙ্খলা রক্ষা করতে হবে। যানজট নিরসনে সবার সচেতনতা প্রয়োজন। সিএনজি চালিত অটোরিক্সা যেখানে সেখানে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করে। এই বিষয়ে অটোরিক্সা সমিতিকে উদ্যোগ নিতে হবে। সড়কে যানজট প্রতিরোধে আইন শৃঙ্খলা কঠোর থাকবে। ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৯ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান একথা বলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌরসভা আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, থানার শিক্ষানবীশ উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় ঈদ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মো. মাসুদুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *