জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০১ ০৩:১৭:৩৫ || আপডেট: ২০১৯-০৬-০১ ০৩:১৭:৩৫
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার শিলাইগড়া গণপাঠাগারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাঠাগার মিলনায়তনে এটি সম্পন্ন হয়। পাঠাগারের সভাপতি মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে আলোচনায় অংশ নেন বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ,ইউপি সদস্য ও ক্যাব উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি রিদওয়ানুল হক রহিম,পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আবু তাহের,সাবেক সভাপতি নুরুল আমিন।
পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাঠাগারের সিনিয়র সহসভাপতি আবু হানিফ, সহসভাপতি মো.আরিফ,সহ সাধারণ সম্পাদক তারেক মহিউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মনিরুল হক আজাদ,সহ সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক উদ্দিন রাসেল,অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মানিক,দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন,প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন হৃদয়,সাংস্কৃতিক সম্পাদক জামশেদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আতিকুল হক বাবুল ও নির্বাহী সদস্য নুরুল আজিম প্রমুখ। দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।