চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৯-০৬-০২ ০২:৫১:৩৬ || আপডেট: ২০১৯-০৬-০২ ০২:৫১:৩৬

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সার ও আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ারুল ইসলাম খান সওগাত স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার তৈলারদ্বীপস্থ বায়তুল আমান জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আজিজ।

দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবক হানিফ মো.এনামুল করিম,জাহাঙ্গীর আলম,আবদুর রহিম,নুরুল ইসলাম সওদাগর,উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল হালিম,ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন,মোবারক হোসেন,জাহেদ উদ্দিন ও রোকন উদ্দিন অভি। মিলাদ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কায়সার হামিদ। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া আনোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *