চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

পবিত্র ঈদুল ফিতর বুধবার : আইএসি

প্রকাশ: ২০১৯-০৬-০২ ১৬:০১:১৩ || আপডেট: ২০১৯-০৬-০২ ১৬:০১:১৩

বাংলাদেশের আকাশে আগামী ৪ জুন (মঙ্গলবার) শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। গত মাসের (মে) ২১ তারিখ বিশ্বের ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

এদিকে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটির (বিএএস) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামীকাল সোমবার (৩ জুন) বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে, সৃষ্টি হবে নতুন চাঁদ।

সৃষ্টি হওয়া নতুন এ চাঁদ আগামীকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগন্তে অবস্থান করবে। তাই সোমবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন বিএএস।

বিএএস প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশসহ যেসব দেশে মে মাসের ৭ তারিখে রোজা আরম্ভ হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যাবে শাওয়ালের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজানের রোজা ২৯ দিনে শেষ হবে। তাই আগামী ৫ জুন (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে আগামীকাল ৩ জুন সোমবার সন্ধ্যা ২ মিনিট থেকে ৬ মিনিটের জন্য শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। তবে এ দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

 

আইএসি বিজ্ঞপ্তিতে জানায়, যেসব দেশে গত ৬ মে রমজান মাস শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রোজা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ বছর ঈদুল ফিতর আগামী ৫ জুন (বুধবার) হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *