চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

রামুতে মাদক,অনিয়ম ও দূর্নীতি রোধে মাঠে থাকবো : কচ্ছপিয়ায় চাল বিতরণ কালে ইউএনও

প্রকাশ: ২০১৯-০৬-০২ ০২:৪৩:৫৭ || আপডেট: ২০১৯-০৬-০২ ০২:৪৩:৫৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, : ৩১ মে ২০১৯ইং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গরিব,অসহায় ও দুস্থ ২১ শত পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি রামু উপজেলার নবাগত ইউএনও প্রণয় চাকমা বলেন, বিজিএফ চাল বিতরণ ও সরকারের সবধরনের কাজে তিনি প্রতিটি ইউনিয়নে যাবে। প্রতিটি ইউনিয়নে অনিয়ম ও দূর্নীতি রোধে তিনি মাঠে থাকবেন।

এছাড়াও মাদক ও উপজেলার বিভিন্ন স্থানে যানজট নিরসনে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমানের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এ চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন কালে এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান নোমান জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ২১শত পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে । অতি দারিদ্র্যের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু ,ইউপি মহিলা সদস্য সাবেকুন নাহার,ইয়াছমিন আক্তার মুন্নি,তমন্না বেগম,পুরুষ সদস্য জামাল আহাম্মদ,মোঃ ইউনুছ,সাইফুল ইসলাম,নুরুল আলম, জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এই ভিজিএফ চাউল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২১ শত পরিবারের মাঝে বিতরণ শেষ করতে দুই দিনের অধিক সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *