মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০২ ০২:৪৭:৩৭ || আপডেট: ২০১৯-০৬-০২ ০২:৪৭:৩৭
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ নাইক্ষ্যংছড়ির পার্শবর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মোঃ আবু (৬৫) নামের এক বৃদ্ধা খুন হয়েছে। শনিবার (৩১ মে) সন্ধা ৫ টায় ইউনিয়নের তুলাতলী গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গৃহপতি কুকুরের বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে কথা কাটা কাটির এক পর্যায়ে একই এলাকার গুরা মিয়ার ছেলে মনির আহাম্মদ (৩০) দারালো ছুরা দিয়ে বৃদ্ধা আবুর পেটে উপযোপুরী আঘাত করলে সে ঘটনা স্থলে পড়ে যায়। লোকজন তাকে দ্রুত নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্ ঘোষণা করেন। খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ী পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে লাশ ময়না তদন্তেরর জন্য কক্সবজার মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করেন।