চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় দৈনিক ভোরের কাগজ পাঠক ফোরাম’র ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৬-০২ ০৩:০৭:৩৭ || আপডেট: ২০১৯-০৬-০২ ০৩:০৭:৩৭

লোহাগাড়া অফিস :  লোহাগাড়া উপজেলায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম কর্তৃক পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ১ জুন (শনিবার) উপজেলার লোহার দীঘি পাড় সংলগ্ন পিস পার্ক মাল্টি কুসাইনে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে চ্যানেল এস এবং ভোরের কাগজ লোহাগাড়া প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্তিত ছিলেন লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী।

সাংবাদিক মিনহাজ উদ্দিনের  সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইছার হামিদ।

গেষ্ট অব অনার হিসেবে উপস্তিত ছিলেন বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ।

বিশেষ অতিথি ছিলেন রহমানিয়া হজ্ব কাফেলার স্বত্বাধিকারী মোঃ নাজিম উদ্দিন, ইউপি সদস্য আবুল কাশেম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক মুহাম্মদ হোছাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক কাইছার ইকবাল, শিক্ষক ও কবি মুহাম্মদ সোলাইমান, সার্জেন্ট মাহাবুব আলম সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *