প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০২ ০২:৪৯:৫৭ || আপডেট: ২০১৯-০৬-০২ ০২:৪৯:৫৭
প্রদীপ শীল, রাউজান: রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাউজান উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। এতে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
রাউজান সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন রাউজান উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এম এ মতিন, ইসলামী ফ্রন্ট নেতা ইয়াছিন হোসাইন হায়দারী। সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক মীর আসলাম, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক এস.এম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত হোসাইন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমীর হামজা। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, পৌর যুবলীগের সহ সভাপতি আরিফুল হক চৌধুরী, সেন্ট্রাল বয়েজ আব রাউজান.র সভাপতি সাইদুল ইসলাম, তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন খান, পৌর যুবলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী হিমেল, রাউজান ইংলিশ স্কুলের এস.এম ইউসূফ আমীন, রাউজান কলেজের প্রভাষক গৌতম মল্লিক, শিক্ষক জহির উদ্দিন জুয়েল, প্রমূখ।
শিক্ষক মিজান উদ্দিন, আজাদ হোসেন, যুবলীগ নেতা ওয়াহেদ বাবলু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ জীবন, বখতিয়ার উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান আজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, আল্লাহর নিয়ামত বর্শিত হয় কর্মের সঠিক প্রতিপালনের মাধ্যামে। ইহকালের সুখ সমৃদ্ধি জন্য আল্লাহতালা রমজানকে সংযমের মাস ঘোষনা করেছে। শবে কদরকে পবিত্র রজনী হিসাবে পালনে নির্দশনা দিয়েছে। উদ্ধোধক আনোয়ারুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে রাউজানে ভন্ডপীর আস্তানা করে মানুষ হত্যার মিশনে নেমেছে। আমরা উগ্রতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। সাংবাদিকরা লিখনির মাধ্যমে চিরতরে নির্মূল হতে পারে তরিকতের নামে জঙ্গবাদ। সাইফুল ইসলাম চৌধুরী রানা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে দেশ ও সমাজ উপকৃত হয়। সাংবাদিকদের কল্যাণে যে কোন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আহসান হাবিব বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা হতে পারে মানুষের কল্যানে নিবেদিত প্রান। কিছু স্বার্থপর সাংবাদিকতার কারণে আজ সর্বক্ষেত্রে বিভক্তি। এই সংস্কৃতি থেকে সরে এসে ঐক্যবদ্ধ হতে হবে কলম সৈনিকদের। মওলানা ইয়াছিন হোসাইন হায়দররী বলেন সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাস্ট্রের ও সমাজের আমূল পরিবর্তন ঘটে। শবে বরাতের রজনীতে সাংবাদিকরা ইফতার মাহফিল করে সমস্ত গুনাহ আাল্লহর কাছে মাফ চাওয়ার উত্তম দিন হিসাব বেঁচে নিয়েছে।
পবিত্র এই রজনী রাতে আল্লাহ নিকট সকল বান্ধাগন পুরো বছরের ভূল সংশোধন করার নিয়ামত দান করেছেন। মওলানা এমএ মতিন বলেন, শবে বরাতের রাত আল্লহ কাছে নিয়ামত আদায়ের উত্তম রজনী। ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। ইফতার মাহফিলে দেশ জাতির মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন মওলানা এমএ মতিন। ইফতারে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ছাড়াও সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও এতিমদের অংশ গ্রহন করে।