চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মালঞ্চ’র ৪০ বছর পূর্তি উৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ০১:৪৩:৩০ || আপডেট: ২০১৯-০৬-০৩ ০১:৪৩:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ঐতিহ্যবাহী সংগঠন সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠান ১ জুন শনিবার এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক, মুক্তি একাত্তরডটকমের সম্পাদক ও প্রকাশক নাসিরুদ্দিন চৌধুরী। মালঞ্চ সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব, পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, লেখক আহমদ কবির, সাংবাদিক হারুনর রশিদ ছিদ্দিকী, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, প্রধান শিক্ষক এসএমএকে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুল হাকিম রানা, এডভোকেট খুরশীদ আলম, মুহাম্মদ লিয়াকত আলী, অধ্যাপক ভগীরথ দাশ, ডা. পিন্টু কুমার দে, সোহেল পারভেজ সুমন, আবদুর রহমান রুবেল, রুদ্র সাজিদুল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী বলেন, কবীন্দ্র পরমেশ্বর, বদিউদ্দিন কাজী, শেখ ফয়জুল্লাহ, চম্পা গাজী, সৈয়দ সুলতান, আবদুল করিম সাহিত্যবিশারদ, মনিরুজ্জামান ইসলামাবাদী, ড. আহমদ শরীফ, নূর মোহাম্মদ সাহিত্যরত্ন, আবদুস সাত্তার, শরচ্চন্দ্র দাসসহ পটিয়ার অসংখ্য সাহিত্যিক-গবেষক তাঁদের সৃষ্টিশীল কর্মকান্ডের মাধ্যমে যুগে যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তাঁদের ধারাবাহিতকতায় সাহিত্য ও সাহিত্যিক-গুণীজনদের মূল্যায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মালঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *