চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আমির ভান্ডারে হযরত শাহসূফি ফৌজুল আজিম শাহ’র খোশরোজ শরীফ সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ০১:২৬:২০ || আপডেট: ২০১৯-০৬-০৩ ০১:২৬:২০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আমির ভান্ডারে শাহসূফি হজরত ফৌজুল আজিম শাহ,’র, ৭৫ তম বার্ষিক খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শাহ আজিম ফাউন্ডেশনের উদ্যোগে সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারী, মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন শাহজাদা ফোরকানুল শাহ আমিরী, মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ আহমদ আল কাদেরী, বক্তব্য রাখেন অধ্যক্ষ মুখতার আহমদ, আলা উদ্দীন কাদেরী, আসাদুজ্জমান আমিরী তানিম প্রমুখ। এতে ত্বরিকতের নির্দেশনা মেনে জীবন গঠনের আহবান জানিয়ে বলা হয় শাহ আজিম ত্বরিকতের আন্জাম প্রদানের পাশাপাশি অন্ধকারমুক্ত সমাজ ও দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার আর্দশ অনুস্মরনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *