চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া বাইপাসে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ০১:৩২:২৯ || আপডেট: ২০১৯-০৬-০৩ ০১:৩২:২৯

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম নিতাই সর্দার (৪৩)। সে পটিয়া পৌর সদরের উপেন্দ্র সর্দারের পুত্র। এ সময় মাইদুল ইসলাম নামে আরেক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়।

ঘটনাটি ঘটে গতকাল রবিবার বিকেল ৩ টায় পটিয়া বাইপাসের ফারুকী পাড়া চৌমুহনীতে। জানা যায় গতকাল রবিবার বিকেল ৩ টায় মোটর সাইকেল নিয়ে নিতাই সর্দার বাইপাস সড়ক ক্রস করার সময় একটি বেপোরোয়া গতিতে আসা ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্হলেই মোটর সাইকেল চালক নিতাই নিহত হয় বলে জানাগেছে।

পটিয়া থানার সেকেন্ড অফিসার নাদিম মাহমুদ জানান, মোটর সাইকেল চালককে একটি যানবাহন চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। তবে এটা বাস না ট্রাক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ সংক্রান্তে পটিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *