চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় আজ মারশা পরিবহণের কাউন্টার উদ্বোধন করবেন ড. নদভী এমপি

প্রকাশ: ২০১৯-০৬-০৩ ০১:১০:৫০ || আপডেট: ২০১৯-০৬-০৩ ০১:১০:৫০

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় আজ মারশা পরিবহণের কাউন্টার উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। গত ১ জুন লোহাগাড়ায় মারশা পরিবহণের নতুন বাস কাউন্টার উদ্বোধনের কথা থাকলেও মালিক শ্রমিক ফেডারেশনের জটিলতার কারণে উদ্বোধন হয়নি। অবশেষে আজ সকল ষড়যন্ত্র ও নানা জটিলতার অবসান ঘটিয়ে দুুপুর ২ টায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ শিকদার সেন্টারের সামনে মারশা পরিবহণের কাউন্টার উদ্বোধন হবে।

উক্ত নতুন বাস কাউন্টার উদ্বোধন করবেন টট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজামুহাম্মদ নেজামুদ্দিন নদভী। দীর্ঘ দিন ধরে লোহাগাড়ার যাত্রী সাধারণকে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে দূর্ভোগ পোহাতে হয়েছে। সৌদিয়া কাউন্টার ছাড়া কোন বাস কাউন্টার না থাকায় উক্ত সৌদিয়া বাসের সেচ্ছাচারিতায় পতিত হতো। এই নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে মানুষের ক্ষোভের সঞ্চার দেখা দেয়। অবশেষে আজ নতুন বাস কাউন্টার উদ্বোধনের সংবাদ পেয়ে উপজেলাবাসীর মাঝে আনন্দ দেখা দেয়।

লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাইছার হামিদ বলেন, লোহাগাড়াবাসীর জন্য নতুন বাস কাউন্টার স্থাপন প্রফেসরস ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঈদ উপহার হয়ে থাকবে। এর আগেও তিনি লোহাগাড়াবাসীর জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করেছিলেন।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, লোহাগাড়াবাসীর গণদাবীতে ড. নদভী এমপি ও তার সহধর্মিনী নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া টু চট্টগ্রাম ও চট্টগ্রাম টু লোহাগাড়ায় মারশা পরিবহণের এসি ও ননএসি মিনিবাস সার্ভিস চালু হচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পর সৌদিয়া পরিবহণের বন্দিদশা থেকে লোহাগাড়াবাসী মুক্ত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *