আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০৩ ০১:৪০:৫৫ || আপডেট: ২০১৯-০৬-০৩ ০১:৪১:২০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পল্লী বন্ধু’র এরশাদের স্বপ্ন পূরণে উন্নত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি যে কোন ত্যাগ স্বীকারের মাধ্যম কাজ করে যাবে। গতকাল পটিয়ায় চট্টগ্রাম-দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা সভাপতি সামশুল আলম মাষ্টার।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুক্তিযোদ্বা রফিক আহমদ, কমিশনার নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেলা নেতা জসীমুল আনোয়ার খাঁন, আবদুস সাত্তার রনি, আমান উল্লাহ, মো: মোস্তাক, আবদুল গফুর, মনির আহমদ চেয়ারম্যান, হাজী ইসমাইল আজাদ, মুহাম্মদ মিয়া চৌধুরী, আবদুল আজিজ চৌধুরী, উপজেলা সম্পাদক খোরশেদ আলম, কর্ণফুলী সম্পাদক মুহাম্মদ আলী, সেলিম চৌধুরী, মোস্তাক আহমদ, মাহাবুবুল আলম বাঁশী, জাহাঙ্গীর আলম মেম্বার, জসীম উদ্দীন বাবর, মুহাম্মদ দুলা মিয়া চৌধুরী, আলী আকবর চেয়ারম্যান, রাজীব চৌধুরী, রঞ্জন ধর, ডাঃ খোরশেদ আলম, ফরিদ চৌধুরী, এম. এইচ মুন্না, ছাত্রনেতা জসীম, ইয়াছিন খান, রাজীব চৌধুরী রাজু প্রমুখ। এতে বক্তরা জাপাকে শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহবান জানান।