চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কেলিশহরে প্রধানমন্ত্রী ও হুইপের পক্ষে উপহার বিতরণ

প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৪৩:৪৭ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৪৩:৪৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার কেলিশহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত চাল ও হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রদত্ত ঈদ উপহার দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান। বক্তব্য রাখেন হুইপের কেলিশহর ইউনিয়নের উন্নয়ন সমন্বয়কারী জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, আ’লীগ নেতা মো. ইউনুচ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহমদ, সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, বটন বড়ুয়া, আবদুর রাজ্জাক ও ইউপি পরিষদের সদস্যগণ। এসময় ইউএনও হাবিবুল হাসান বলেন, দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ করে বর্তমানে দেশে যে অসাম্প্রদায়িক চেতনা বিরাজ করছে তার সুফল জনগণের মাঝে ছড়িয়ে দিতে হলে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি পটিয়াবাসীকে পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এছাড়াও এতে কেলিশহর ইউনিয়নে হুইপের উন্নয়ন সমন্বয়কারী জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্ত্তী বলেন, পটিয়ায় হুইপ সামশুল হক চৌধুরী নেতৃত্বে যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা সফল ভাবে এগিয়ে নিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *