আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৪৭:২৮ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৪৭:২৮
ডেস্ক নিউজ : পটিয়ার হুলাইনস্থ বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি এ.টি.এম জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও একর্ড হোল্ডিংস লিমিটেড এর এম.ডি মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা এম.এন হাকিম মাস্টার, সি. সহ-সভাপতি আলি আজগর আকবরী, ফরিদ উদ্দিন,শাহজাহান সাজু, ইলিয়াছ খান, আরো বক্তব্য রাখেন গিয়াসুদ্দুিন, ইয়াকুব আলি, তাজুল ইসলাম, হাসান মাহমুদ চৌ:, শাহেদ, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, সাজ্জাদ হোসাইন, নওশাদ প্রমুখ।
পরে ইয়াসিন আউলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজাউল করিম দোয়া ও মোনজাত পরিচালনা করেন।