আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৬-০৪ ০১:৫০:১০ || আপডেট: ২০১৯-০৬-০৪ ০১:৫০:১০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার খানার মোড়ের ছমদিয়া মার্কেটের বিশিষ্ট ফুল ব্যবসায়ী বাহুলী আবদুল গফ্ফারের ৪র্থ ছেলে দিদারুল আলম দিদার গত শনিবার রাত ১২টায় চমেক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই সহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার নামাজে জানাজায় উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল ইসলাম, এসএম আনছার উল্লাহ, আমির হোসেন, মাহবুবুল আলম, দিলদার আলম সহ অসংখ্য ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শাহচান্দ আউলিয়া মাদরাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পটিয়ার সর্বস্তরের জনপ্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের সমবেদনা জানান।